Showing posts with label টেকনোলজি. Show all posts
Showing posts with label টেকনোলজি. Show all posts

Tuesday, March 10, 2020

 গুগোল ম্যাপ যেভাবে আগেভাগেই জানিয়ে দেয় রাস্তার ট্রাফিক আপডেট: তুমি চলে যাওয়ার আগে রাখি তোমার পথের খবর!

গুগোল ম্যাপ যেভাবে আগেভাগেই জানিয়ে দেয় রাস্তার ট্রাফিক আপডেট: তুমি চলে যাওয়ার আগে রাখি তোমার পথের খবর!



জরুরী কোনো কাজে যাচ্ছেন কোথাও, হাতে সময় একদম নেই! ভাবছেন পৌঁছতে পারবেন তো সময়মত! তাড়াহুড়োর মধ্যেও বেছে নিতে হবে সবচেয়ে কম সময় লাগা পথটি, দেখে নিতে হবে পথঘাটের ট্রাফিক অবস্থা, যানজট ও গাড়ির গতি!

হ্যাঁ, আমরা এখন চট করেই হাতের স্মার্ট-ফোনটি বের করে দেখে নিতে পারি কাঙ্ক্ষিত পথের লাইভ ট্রাফিক আপডেট!



বলছি গুগল ম্যাপের কথাই, গুগল ম্যাপ আপনাকে আগেভাগেই জানিয়ে দেবে কোন পথে রয়েছে কতটা ট্রাফিক, কোনপথে গেলে পৌঁছানো যাবে সবচেয়ে দ্রুততম সময়ে। নীল, হলুদ ও লাল, এই তিনটি রঙ দিয়ে গুগল ম্যাপ নির্দেশ করে থাকে রাস্তার ট্রাফিক আপডেট। সবুজ অর্থাৎ রাস্তায় গাড়ির গতি বেশ ভালো স্বাভাবিক, জ্যাম নেই।
হলুদ অর্থাৎ ট্রাফিক আছে হালকা থেকে মাঝারী। যেতে সময় লাগবে কিছুটা বেশি। কতটা সময় লাগতে পারে গুণে গুণে সেটাও ম্যাপ দেখিয়ে দেবে আপনার স্ক্রিনে। আর লাল রাস্তা অর্থাৎ, ভাগ্য আপনার বেজায় মন্দ! পথে রয়ছে প্রচুর ট্রাফিক!





কিন্তু কক্ষনো কি জানতে ইচ্ছে হয়েছে কীভাবে গুগল ম্যাপ জানিয়ে দিচ্ছে আপনাকে রাস্তার ট্রাফিক আপডেট! কীভাবে সে আপনার পথের খবর জেনে যাচ্ছে আপনারও আগে!

গুগল তাদের স্মার্ট-ফোন এবং অন্যান্য প্রায় সব ডিভাইসেই GPS নেভিগেশান সিস্টেম ইন্সটল করে দেয়। যা ব্যবহারকারীর তাৎক্ষনিক অবস্থান, গতি, চলাফেরা এমনকি দিক নির্ণয় করতেও সক্ষম। মূলত গুগল ম্যাপ লাইভ ট্রাফিকের এই কাজটি সম্পন্ন করে আপনার, আমার এবং আমাদের সকলের স্মার্ট-ফোন, স্মার্ট ডিভাইস এবং ড্রাইভিং ডিভাইস থেকে জিপিএস লোকেশন ডাটা থেকে।



গুগল ম্যাপ দুই ধরনের এলগরিদমে করে থাকে রাস্তার ট্রাফিক আপডেটের এই কাজটি।

১) সরাসরি লাইভ ডাটা প্রসেসিং

২) আগের রেকর্ডকৃত ডাটা এনালাইজ করে




ধরা যাক, আপনি যাবেন গুলশান থেকে শাহবাগ। আপনি যখনই গুলশান টু শাহবাগ রাস্তার ট্রাফিক আপডেট চেক করার জন্য ম্যাপে সার্চ করেন, ঠিক তখনই গুগল ম্যাপ ঐ রুটে অবস্থান করা সকল স্মার্টফোন ব্যবহারকারী, স্মার্ট ড্রাইভিং এ্যাপস ব্যবহারকারী এমনকি পথচারী যারা হাঁটছেন ফুটপাথে, তাদের সকলের ডিভাইস থেকে তাৎক্ষনিক জিপিএস ডাটা নিতে শুরু করে, এবং ব্যক্তি/যানবাহন কত সময়ে কতটা পথ আগাচ্ছে সেটা সেটার ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্বের এককে হিসেব করে নিমিষের মধ্যেই পুরো পথের ট্রাফিক আপডেট হাজির করে আপনার সামনে!

মূলত আপনি/আমি আমরা সকলেই গুগল’কে ডাটা দিয়ে যাচ্ছি অনবরত! আমরা কোথায় যাচ্ছি, কোনদিকে যাচ্ছি, কতটুকু যাচ্ছি, কী গতিতে যাচ্ছি এসব কিছুই রেকর্ড করে রাখে গুগল। বিভিন্ন ইউজারের লাইভ ডাটা থেকেই তৈরি করা হয় লাইভ ট্রাফিক আপডেট।



আপনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন, গুগল ম্যাপ যদি রাস্তায় চলাচলকারী গ্রাহকদের ডিভাইস থেকে জিপিএস ডাটা নিয়েই লাইভ ট্রাফিক আপডেট দেখায়, তাহলে কেমন যদি একদিন কোনো একটা নির্দিষ্ট এলাকার সব্বাই নিজ নিজ স্মার্ট-ফোন/গ্যাজেট/ডিভাইস বাসায় রেখে বের হন কিংবা জিপিএস অফ করে রাখেন, অথবা যদি ডিভাইসটি বন্ধ করেই বের করে নিতে বাইরে বের হব? তাহলেও কী গুগল পারবে লাইভ ট্রাফিক আপডেট দেখাতে!


আপনি নিশ্চয়ই গুগল ম্যাপে খেয়াল করে দেখেছেন, লাল,হলুদ ও সবুজ এই তিনটি রং এর রাস্তার ন্যাভিগেশন ছাড়াও ম্যাপে একটি ছাই রঙের রাস্তা দেখতে পাওয়া যায়। যখন কোনো রাস্তার বা এলাকার লাইভ ডাটা ম্যাপে পাওয়া না যায় তখন সেই এলাকার রাস্তার অবস্থা এই ছাই রঙের ন্যাভিগেশন দিয়ে বোঝানো হয়৷ এই ক্ষেতে মূলত আগের সময়ের রেকর্ড করা জিপিএস ডাটা থেকে ক্যালকুলেশন করে আপনাকে দেখানো হয় ঐ রাস্তার হালচাল।

এই ধরনের অবস্থায় গুগল এনালাইজ করে তারিখ, দিন এবং সময়ের হিসেব। যেমন, ধরা যাক একটি এলাকায় যদি সপ্তাহের সবগুলো রবিবারে সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ট্রাফিক বেশি থাকে তাহলে গুগল ধরে নেয় ঐ এলাকায় প্রত্যেক রবিবারেই সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত একই রকম বেশি ট্রাফিক থাকবে। তাই সেক্ষেত্রে লাইভ ডাটা না পেলেও রেকর্ডকৃত ডাটা থেকে বলে দেয়া যায় কতক্ষণ লাগতে পারে ঐ পথে যেতে৷

এই ফিচারটি কোনো ম্যাপ ব্যবহারকারী নিজেও চাইলে তার ডিভাইসে প্রয়োগ করে দেখতে পারে। সেজন্য নির্দিষ্ট একাকার অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিলেই হবে, তখন ডাটা ছাড়াও ব্যবহার করা যাবে গুগল ম্যাপ।











Wednesday, March 4, 2020

হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন আপডেট!

হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন আপডেট!




২ বিলিয়ন ইউজার ছাড়িয়ে যাওয়া টেক প্রতিষ্ঠান ফেসবুক ইতোমধ্যেই সম্পন্ন করেছে তাদের হোয়াটসঅ্যাপ এর নতুন আপডেট। নতুন এই ফিচারে হোয়াটসঅ্যাপ যুক্ত করেছে বহুল প্রতিক্ষীত ডার্ক মোড।

হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ তাঁর অফিশিয়াল ফেসবুক একাউন্ট থেকে জানিয়েছেন হোয়াটসঅ্যাপ এর এই নতুন আপডেট সম্পর্কে।

আইফোন ব্যবহারকারীদের যারা iOS ভার্শন ১৩ এবং এন্ড্রয়েড ব্যবহারকারীদের যারা Android 10 ব্যবহার করছেন তারা অটোম্যাটিক পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এর এই নতুন আপডেট।

মার্ক তাঁর ফেসবুক একাউন্ট থেকে জানিয়েছেন, Dark mode on WhatsApp is here. Probably one of the most requested features we've ever shipped. 

অর্থাৎ, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যে থেকে প্রতিষ্ঠানটির কাছে সবচেয়ে বেশি অনুরোধ ছিল যেন হোয়াটসঅ্যাপে ডার্ক মোড চালু করা হয়। এবং মার্ক সেই খবরটাই একটু স্বত্তির সাথে জানিয়েছেন যে, তারা এই ফিচারটি যুক্ত করে দিয়েছেন।

ডার্ক মোড চালু করা কেন এতটা জরুরী ছিল, একটু ভাবলেই পাওয়া যাবে এর উত্তর। ধরা যাক, আপনি ঘুমিয়ে আছেন, অনেক রাত। হঠাত’ই একটি বার্তা বা কল এলো আপনার হোয়াটসঅ্যাপে। তীব্র আলোর ঝলকানিতে যেন আপনার চোখের কোনো সমস্যা না হয় সেজন্যই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যে অনেকদিন থেকেই আবেদন ছিল ডার্ক মোড এনাবেল করে দেয়ার!


উল্লেখ্য, iOS ভার্শন ১৩ এবং Android 10 এর বাইরে যারা আছেন, তারা নিচের মত করে সেটিং থেকে চালু করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ডার্ক মোড। 
 

Sunday, March 1, 2020

শাওমি নিয়ে আসছে নতুন ফার্মওয়্যার আপডেট ভার্শন ১২, দেখা যাক কী কী পাচ্ছি, আর কে কে পাচ্ছে এই আপডেট!

শাওমি নিয়ে আসছে নতুন ফার্মওয়্যার আপডেট ভার্শন ১২, দেখা যাক কী কী পাচ্ছি, আর কে কে পাচ্ছে এই আপডেট!




শাওমি ফোনে আজকাল ছেয়ে গেছে মার্কেট। বলা হয়ে থাকে শাওমি হচ্ছে গরীবের আইফোন! কথাটা যে একদম মিথ্যে তাও না। প্রায় কাছাকাছি ডিজাইন আর ফিচার নিয়ে শাওমি বেশ পাল্লা দিয়েই রেসের ঘোড়া চালাচ্ছে প্রযুক্তি বাজারে। যেকোনো ভিড়ের মধ্যে শাওমি ফোনের রিংটোন বেজে উঠলে পকেটে হাত না দিয়ে বোঝা দায় হয়ে যায় কার ফোনে কল এসেছে আর কার ফোনে আসেনি।

যাইহোক, স্মার্ট-ফোন দুনিয়ার এই জায়ান্ট কোম্পানি শাওমি তারা প্রায় কিছুদিন পরেই নতুন নতুন সফটওয়ার আপডেট নিয়ে হাজির হয় তাদের ব্যবহারকারীদের জন্য।
জানুয়ারির মাঝামাঝি থেকেই গুঞ্জন চলছিল যে শাওমি তাদের এনড্রয়েড চালিত ডিভাইসে নতুন  ফার্মওয়্যার আপডেট ভার্শন: ১২ রিলিজ করতে যাচ্ছে।
বর্তমানে বাজারে থাকা প্রায় সব শাওমি ডিভাইসেই চলছে MIUI ভার্শন ১১। তবে জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারিও শেষ হয়ে গেল, মিলল না শাওমির MIUI ভার্শন ১২!

শাওমি থেকে অফিশিয়ালি জানানো হয়েছে যত দ্রুত সম্ভব হয়ত মে মাসে মাঝামাঝি রিলিজ হতে যাচ্ছে MIUI 12 ভার্শন। ভাগ্য ভালো হলে আর যদি চীনে করোনা ভাইরাস কমে যায় তাহলে আরও আগেই আসতে পারে নতুন আপডেট। তবে আপডেট নিয়ে কেউ ভয় পাবেন না, ফার্মোয়ার আপডেটের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় না। (জোকস এপার্ট)

বেশি কথা না বলে চলুন এক নিজরে দেখে নেয়া যাক কী কী থাকছে MIUI ১২ ভার্শনে:
১) সিস্টেম ওয়াইড ডার্ক মোড: এর ফলে ডিভাইসের সবগুলো এ্যাপেই পাওয়া যাবে বাই ডিফল্ট ডার্ক থিম। ডার্ক মুড আজকাল সবাই কেন যেন পছন্দ করে বেশি বেশি, কেন করে তাহা বোধগম্য নহে। যদিও ব্যক্তিগতভাবে আমার ডার্ক মোড ব্যাপারটা দেখতে একটু কষ্ট হয়। (চশমা লাগে আর চক্ষু বড় বড় করে দেখা লাগে আর কি)।

২) নতুন GUI বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস: শাওমি ফোন এত জনপ্রিয় হওয়ার মূল কাহিনী যারা জানেন তারা জানবেন নিশ্চয়ই শাওমি তখনও হ্যান্ড-সেট আকারে আত্মপ্রকাশ করেনি তারও আগে থেকে তারা কাস্টমাইজড রম বানিয়া দারুণ দারুণ সব ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। তাই এবারে নতুন আপডেটে নিশ্চয়ই ব্যবহারকারীরা পেতে যাচ্ছেন দারুণ চমকপ্রদ ও নান্দনিক ইউজার ইন্টারফেস!

শাওমির গ্রাফিক্যাল ইন্টারফেসের কথা বলতে গেলে মনে আসে ২০১৪ সালের কথা, আমার একখানা ওয়ালটন ফোন ছিল। সেটাতে শাওমির নতুন কাস্টম রম আপডেট করতে গিয়ে কী ভোগান্তিটাই না পোহাতে হয়েছিল!
৩) ১৬:৯ ডিসপ্লে রেশিও; যার ফলে গেইম খেলা কিংবা ভিডিও দেখা হবে আরও ওয়াইড আরও আনন্দময়। এছাড়া ছবি তুলেও বেশি পাওয়া বেশি বেশি মজা! কালার ইন্টারফেস এবং একুরেসিও বাড়বে বলেই আশা রাখি।
৪) মাল্টিপল ক্লোন এ্যাপস: যারা একাধিক ফেসবুক, জিমেইল কিংবা হোয়াটসএ্যাপ ব্যবহার করেন তাদের কথা মাথায় রেখেই শাওমির নতুন আপডেট ভার্শন ১২তে থাকছে মাল্টিপল ক্লোন এ্যাপ ব্যবহারের সুবিধা।
এতে করে বারবার এক একাউন্ট থেকে অন্য লগ আউট করে অন্য একাউন্টে যেতে হতে হবে না। প্যারা কমে যাবে অনেকটাই। 



এসব তো গেল নতুন ভার্সনের ফিচারের কথাবার্তা। এতক্ষণে নিশ্চয়ই আপনার মন জানতে চাইছে আপনার ফোনের জন্য আসবে কিনা এই আপডেট। আর দেরী হয়, নিজেই দেখে নিন কোন কোন ডিভাইসে পাওয়া যাবে এই নতুন MIUI ১২ আপডেট! শাওমি জানিয়েছে প্রায় চল্লিশটির মত ডিভাইসে প্রাথমিকভাবে পাওয়া যাবে এই নতুন আপডেট। আসুন দেখে নেই আপনি আছেন কিনা চল্লিশার মধ্যে!

নতুন যেসব ডিভাইসে আসবে MIUI ১২ আপডেট:


Xiaomi Digital series
Xiaomi MI 10 Pro
Xiaomi MI 10
Xiaomi MI 9
Xiaomi MI 9 SE
Xiaomi MI 9 Pro
Xiaomi MI 9 Lite
Xiaomi MI 8 Pro
Xiaomi MI 8
Xiaomi MI 8 Lite
Xiaomi CC series
Xiaomi CC9 Pro/ Mi Note 10
Xiaomi CC9
Xiaomi CC9E/ Mi A3
Xiaomi MIX / Max series
Mi Mix Alpha
Mi Mix 3
Mi Mix 2s
Mi Mix 2
Mi Max 2
POCO Series
POCO F1
POCO X2
Redmi Phones
Redmi K30
Redmi K20 Pro/ Mi 9T Pro
Redmi K20 / Mi 9T
Redmi Note 8 Pro
Redmi Note 8
Redmi 8T
Redmi Note 7 Pro
Redmi Note 7
Redmi Note 7S
Redmi 8
Redmi 8A
Redmi 7
Redmi 7A
Redmi Y1/ Redmi Note 5A/ Redmi Note 5A Prime
Redmi Y1 Lite
Redmi Y2/S2
Redmi Y3
Redmi Note 6 Pro/ Mi A2 Lite
Redmi Note 6
Redmi 6
Redmi Note 5 Pro
Redmi Note 5/ Redmi Note 5 Plus
Redmi 5/ 5A
Redmi Note 4/ 4X


যারা যারা লিস্টে নিজের ডিভাইসের নাম দেখতে পেয়েছেন তারা তো বিন্দাস থাকবেন বোঝাই যাচ্ছে, তবে যেসকল ডিভাইসের নাম লিস্টে নেই, তাদেরও টেনশান করার কিচ্ছু নেই। নিজেই বানিয়ে নিতে পারবেন নিজের জন্য কাস্টম রম। কীভাবে কাস্টম রম বানিয়ে নিতে হয় সেটা নিয়ে হাজির হব অন্য কোনও এক ব্লগ পোষ্টে!

ততক্ষণ পর্যন্ত ভিজিট করতে থাকুন  https://jahidonik.blogspot.com/

Thursday, February 27, 2020

কম্পিউটার গ্লাস/চশমা, সত্যিই কি কাজের?

কম্পিউটার গ্লাস/চশমা, সত্যিই কি কাজের?



সাধারণ চশমা কিংবা রোদ চশমা সে তো আমরা অনেকেই ব্যবহার করে থাকি নানা কারণে। চোখের সমস্যা কিংবা অতিরিক্ত রোদে হাঁটাচলার জন্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন চোখে সমস্যা না থাকলেও ব্যবহার করা উচিত চশমা!

হ্যাঁ, সাধারণত দিনে একজন মানুষ দৈনিক ৫ থেকে ৮ ঘণ্টা কম্পিউটার অথবা স্মার্টফোনের সামনে বসে থাকেন। এসব প্রযুক্তি ডিভাইসগুলো যতটাই আমাদের জন্য উপকারী হোক না কেন, একই সাথে এসব ডিভাইস থেকে নির্গত হয় নানা রকম রেডিয়েশন ও এবং আল্ট্রাভায়োলেট রশ্মি, যা আমাদের ব্রেইন ও চোখের জন্য ক্ষতিকর। এসব রশ্মির ক্ষতিকর দিক থেকে বাঁচার জন্য চক্ষু বিশেষজ্ঞগণ প্রায়শই ১৬ বছরের ঊর্ধ্বের সকলের অন্য কম্পিউটার গ্লাস ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।


কিন্তু কতটা কার্যকর এসব কম্পিউটার গ্লাস?
যারা সাধারণত চোখের নির্দিষ্ট সমস্যার জন্য বাই-ফোকাল এবং ট্রাই-ফোকাল লেন্স ব্যবহার করে থাকেন তারা জানবেন যে চশমা সাধারণত একটি লেন্স, যা চোখের ত্রুটি অনুযায়ী ফোকাস বিন্দুকে কাছে অথবা দূরে এনে ধরে রাখে ফলে চোখের জন্য সেটা দেখতে সুবিধে হয়।

কম্পিউটার চশমা মূলত তৈরি করা হয়ে থাকে যেন ডিজিটাল স্ক্রিনের অতিরিক্ত রশ্মি যেন চোখের রেটিনায় প্রবেশ করতে না পারে। ডিজিটাল স্ক্রিনের যেসব ক্ষতিকর দিক রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে: অতিরিক্ত সার্পনেস, আল্ট্রাভায়োলেট রশ্মি, নীল বা ব্লু রশ্মি।

এন্টি রিফলেকটিং (AR) প্রযুক্তি
ডিজিটাল স্ক্রিনের থেকে রক্ষা পেতে কম্পিউটার চশমাতে ব্যবহার করা হয় এন্টি রিফলেকটিং (AR) প্রযুক্তি। যা তীব্র ও সূক্ষ্ম আলো’কে সরাসরি চোখের মধ্যে প্রবেশ করতে বাঁধা দেয়।
আমরা জানি আলো এক প্রকার ফোটন এবং একেক রঙ ও বৈশিষ্ট্যের আলোর জন্য ভিন্ন ভিন্ন আলোর নির্দিষ্ট কোণ থাকে। চশমা সাধারণত ক্ষতিকর আলোর জন্য নির্দিষ্ট কোণগুলোকে লেন্সে বাঁধা দিয়ে প্রতিফলিত করে দেয় ফলে সেগুলো চোখে প্রবেশ করতে পারে না।

ক্ষতিকর নীল আলো প্রতিরোধের জন্য ব্লু কাট লেন্স:

ব্লু কাট লেন্সের কথা আমরা কমবেশি অনেকেই জানি। চোখের ডাক্তারের কাছে গেলে সাধারণত প্রাথমিকভাবে সাজেস্ট করা হয় ব্লু কাট লেন্স। এই লেন্স মূলত ক্ষতিকর নীল রঙ’কে চোখে প্রবেশ করতে দেয় না।

চশমা ছাড়া ডিজিটাল স্ক্রিনে কাজ করলে কী কী সমস্যা হতে পারে:
১) চোখে ব্যথা বা টান টান লাগার ৩২.৪% কারণ হয়ে থাকে চশমা ছাড়া ডিজিটাল স্ক্রিন ব্যবহার করা।
২) চোখ শুকিয়ে যাওয়ার ২৭% কারণ হয়ে থাকে কম্পিউটার বা টিভি দেখার সময় চশমা ব্যবহার না করা।
৩) চোখে ঝাপসা দেখার ২৮% কারণ মূলত ল্যাপটপ বা ফোন ব্যবহারের সময় চশমা ব্যবহার না করা।
৪) ৩২% ঘাড় ব্যথার কারণ টেলিভিশন, কম্পিউটার এবং স্মার্ট-ফোন ব্যবহারের সময় চশমা ব্যবহার না করা।

চোখ কথন:
সাধারণত আমরা যখন বাইরের প্রাকৃতিক কোনোকিছু দেখতে থাকি তখন আমাদের চোখ মিনিটে ৩০ বারের মতন পলক ফেলে, ফলে চোখের পেশীতে রক্ত চলাচল সক্রিয় থাকে। কিন্তু যখন আমরা ডিজিটাল স্ক্রিনে কাজ করতে থাকি তখন চোখের উপর অতিরিক্ত চাপ পড়ে ফলে আমাদের চোখের পলক ফেলার হার কমে আসে তিন ভাগের একভাগে। এমনকি দেখা গেছে কেউ যখন খুব নিবিড়ভাবে কোনও কাজে কম্পিউটারে নিমগ্ন থাকেন তখন চোখে পলক ফেলার হার কমে যায় ৭০% থেকে ৭২%।
তাই, আমাদের চোখকে সুরক্ষিত রাখার জন্য ডিজিটাল স্ক্রিনে কাজ করার সময় উপযুক্ত চশমা ব্যবহার যেমন জরুরী, তেমনি জরুরী এসব ডিভাইস থেকে নিয়মিত দূরে থাকা।